স্যামসাং বাংলাদেশের মোবাইল বিভাগের প্রধান হাসান মেহেদি বলেন, ‘তরুণ পেশাজীবী ও শিক্ষার্থীদের ব্যবসা ও শিক্ষামূলক কাজের জন্য ট্যাব প্রয়োজন। সবার প্রয়োজন মেটাতেই আমরা গ্যালাক্সি ট্যাব ৩ভি নিয়ে এসেছি যা সাশ্রয়ী মূল্যে ব্যবহারের অসাধারণ অভিজ্ঞতা দেবে।’
স্যামসাং গ্যালাক্সি ট্যাব ৩ ভি-তে রয়েছে ৭ ইঞ্চি ডিসপ্লে, কোয়াড কোর প্রসেসর এবং এক গিগাবাইট র্যাম। অ্যান্ড্রয়েড কিটক্যাট (৪.৪) অপারেটিং সিস্টেমের ট্যাবটির সামনে ও পেছনে ক্যামেরা রয়েছে। ডিভাইসটির বিল্ট ইন মেমোরি ৮ গিগাবাইট। স্যামসাং গ্যালাক্সি ট্যাব ৩ ভি-তে রয়েছে ওটিজি সুবিধা যার মাধ্যমে আলাদা ব্যবহারযোগ্য ইউএসবি ডিভাইস ব্যবহার করা যাবে।